ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে ৭৪৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৪, ০৩:২৬ পিএম

ফেনীতে ৭৪৫ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে ফেনী শহরের পিটিআই মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।বিশেষ অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও সদর আসেনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক, ‘হার পাওয়ার’র  প্রকল্প পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীবৃন্দ।

এআরএস

Link copied!