ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৩:১৪ পিএম

আশ্রয়ণ প্রকল্পের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধূলসুড়া আশ্রয়ণ প্রকল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা অফিসের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপস্থিতিতে উঠান বৈঠকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান তার বক্তব্যে কৃষকদের আরও উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।

এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়তী পাল, মো. সোহেল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, অসিম মনিদাস সুব্রত চৌধুরি ও সাইফুল  ইসলাম।

উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড, জিও ব্যাগ এবং বিভিন্ন সবজির বীজ ও ফলজ চারা বিতরণ করা হয়।

ইএইচৃ

Link copied!