ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
একদিনের লালন স্মরণোৎসব

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের বারামখানায় বসছে সাধুর হাট

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া প্রতিনিধি:

মার্চ ২৪, ২০২৪, ১১:৫০ এএম

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের বারামখানায় বসছে সাধুর হাট

ব্রিটিশ শাসকগোষ্ঠীর নির্মম অত্যাচারে গ্রামের সাধারণ মানুষের জীবনকে যখন বিষণ্ন করে তুলেছিলো, ঠিক সেই সময়ই সত্যের পথ ধরে, মনুষ্য গুরুর দীক্ষা দিতেই সেদিন মানবতার পথ প্রদর্শক হিসেবে কুমারখালির ছেঁউড়িয়াতে আবির্ভাব ঘটে বাউল সম্রাট ফকির লালন শাহ’র। 

মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের গানের মাঝেই লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। সৃষ্টিকর্তার সাথে আত্মিক সম্পর্ক তাঁর গানের মূলমন্ত্র। এ সঙ্গীতগওলো আজও আমাদের অনুপ্রাণিত করে।

এদিকে এ মহান সাধকের স্মরণোৎসব (দোলপূর্ণিমা) উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে আজ রোববার ২৪ মার্চ বিকেলে শুধু আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এক দিনের অনুষ্ঠানমালা।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোল পূর্ণিমার তিন দিনের অনুষ্ঠান এক দিনেই শেষ করতে হচ্ছে। মাহে রমজানের রোজার কারণে এবার গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

‘মিলন হবে কত দিনে-আমার মনের মানুষের শনে’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই গানের সুরে লালন মাজার চত্বরে লালন অনুসারীরা মাতোয়ারা হয়ে উঠেছে। যদিও লালন স্মরণোসবের মূল অনুষ্ঠান হবে আজ ২৪ মার্চ রোববার।

লালন ভক্ত ও অনুসারীরা দলে দলে দেশ বিদেশ থেকে এসে লালন মাজার চত্বরে তাদের নির্দিষ্ট স্থানে শামিয়ানা টাঙ্গিয়ে বসে পড়েছে।

কেউবা লালন অডিটোরিয়ামের নিচে আবার কেউ লালন মাজার চত্বরে বাগানের মধ্যে। একতারা দো’তারা নিয়ে লালন ভক্তরা লালনের গানে মাতোয়ারা।

লালন ভক্ত সাধুরা আগামী ২৫ মার্চ দুপুর পর্যন্ত লালন মাজারে উপস্থিত হবেন। তাদেরকে দেখার ও শোনার জন্য আবাল বৃদ্ধ, স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভিড় জমিয়েছে।

এ উৎসবের একটা ভিত্তি হচ্ছে এমনি এক দোলের দিনে লালন সাঁইজির আবির্ভাব ঘটেছিল ছেঁউড়িয়ার কালী নদীর ঘাটে।

লালনভক্ত ও অনুসারীরা জানান, লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর তার শিষ্য ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে দোল উৎসব ও সাধু সংঘের আয়োজন করতেন। সেই থেকে প্রতিবছর লালন সাঁইজির আখড়াবাড়িতে দোল উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় সাধুসঙ্গ।

তবে লালনের মূল ধারার যেসব সাধক এবং অনুসারীরা আসছেন তারা পরম্পরা মেনে ২৪ মার্চ দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সাধুসঙ্গ শুরু করবেন। পরের দিন ২৫ মার্চ দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে শেষ করবেন সাধুসঙ্গ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন অ্যাকাডেমির উদ্যোগে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে শুধু আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

লালন অ্যাকাডেমির আয়োজনে লালন স্মরণোৎসবে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র‌্যাব এর পাশাপাশি সাদা পোষাকে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, ১৮৯০ সালের ১৭ অক্টোবর ১লা কার্তিক ভোরে এই মরমী সাধক বাউল সম্রাট দেহত্যাগ করেন এবং তাঁর সাধন-ভজনের ঘরের মধ্যেই তাকে সমাহিত করা হয়। লালনের মৃত্যুর পর তারই ধারাবাহিকতায় দোল পূর্ণিমার অনুষ্ঠান হয়ে আসছে।

২৪মার্চ বিকেল ৩টায় লালন অ্যাকাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে লালন অ্যাকাডেমি অডিটোরিয়ামে উদ্‌বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদের সদস্য ( কুষ্টিয়া-৩) ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব উল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদ সদস্য ( কুষ্টিয়া-৪ ) আবদুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার চেয়ারম্যান মোঃ সামছুজ্জামান অরুনসহ কুষ্টিয়ার বিশিষ্ঠব্যক্তিবর্গরা।

এছাড়া প্রধান আলোচক হিসেবে থাকছেন, বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক। 

বিআরইউ

Link copied!