ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ২১, ২০২৬, ০৬:১২ পিএম

কালিহাতীতে ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের নেতৃত্বে ঔষধ প্রশাসন, টাঙ্গাইল ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে ওই ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঔষধ প্রশাসন টাঙ্গাইলের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!