ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফ্রান্সকে হারানোর পর ইয়ামাল বললেন ‘আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৪ এএম

ফ্রান্সকে হারানোর পর ইয়ামাল বললেন ‘আলহামদুলিল্লাহ’

স্পেনের বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দুই হাত উঁচু করে তোলা একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে শুধু একটি শব্দ ‘আলহামদুলিল্লাহ’। অল্প সময়েই পোস্টটি লাখো ফুটবল সমর্থকের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। ২২তম মিনিটে ডি-বক্সে ইয়ামালের ওপর ফাউল হলে পেনাল্টি পায় লা রোহা। সেই সুযোগ কাজে লাগিয়ে মিকেল ওইয়ারসাবাল গোল করে দলকে এগিয়ে দেন।

বিরতির পরও স্পেনের দাপট অব্যাহত থাকে। ৫৮তম মিনিটে দানি ওলমোর নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। পরে ইয়ামাল বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেসহ ফ্রান্সের তারকাবহুল আক্রমণভাগ পুরো ম্যাচেই স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি আক্রমণে কার্যকর হতে না পারায় কোনো গোলই আদায় করতে পারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন। একই সঙ্গে ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হারের স্মৃতিরও প্রতিশোধ নিল তারা। এখন শিরোপা জয়ের লক্ষ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী আর্জেন্টিনা বা ইংল্যান্ডের- বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে ইয়ামালদের দল।

ফাইনালে ওঠার আনন্দে ইয়ামালের ‘আলহামদুলিল্লাহ’ বার্তাই এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

এএন

Link copied!