ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভেড়ামারায় মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

জুলাই ২১, ২০২৬, ০৬:৩৯ পিএম

ভেড়ামারায় মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল মাদক সিরাপ ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীহাটা (কলোনীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. মনোয়ার হোসেন ও এসআই খান মাইদুল ইসলাম রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মো. রাসেল আলীর (২১) বসতবাড়ির পশ্চিম পাশের খড়ের মাচায় তল্লাশি চালিয়ে ২০ বোতল এসকাফ সিরাপ (ESkuf Syrup) ও ৮ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ মোট ২৮ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রাসেলকে গ্রেপ্তার এবং একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আলী ওই গ্রামের মো. নাজিমুল হকের ছেলে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে।

জেএইচআর

Link copied!