ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৪, ০১:৫৬ পিএম

চাঁদপুরে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে ভয়াবহ আগুনে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজুর রহমান আগুনের তথ্য নিশ্চিত করে বলেন, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকের আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজী জানান, আগুনে ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল, টিপটপ লন্ড্রি, বিসমিল্লাহ আলু আড়ত, পরেশ স্টোর, আক্তার স্টোরসহ ১৪টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ বলেন, রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তারপরও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।

বিআরইউ

Link copied!