ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রামুতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০৪:০৫ পিএম

রামুতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাফর আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুই শিশু হলো- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে জাফর আলম বলেন, রোববার রাতে দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সোমবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ছয় থেকে সাতজন শিশু গোসল করতে নামে। এক পর্যায়ে চার শিশু ছড়ার পানিতে ডুবে যায়।

এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!