ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কোটালীপাড়ায় তৃতীয়বার বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৪:৩৫ পিএম

কোটালীপাড়ায় তৃতীয়বার বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয়বার বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার উপজেলার ৭৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাতে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা স্বপন সাহা।

ফলাফলে দোয়াত কলম প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ৪০, ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৩৯২৮২ এবং জাহাঙ্গীর হোসেন খাঁন ঘোড়া প্রতীক নিয়ে ৩৫৩২৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে দেবদুলাল বসু পল্টু ৬৯, ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও কলস প্রতীক নিয়ে ৪৫৯৮৯ ভোট পেয়ে জেসমিন বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইএইচ

Link copied!