ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুন ২৯, ২০২৬, ০৯:১১ পিএম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

যশোরের চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করা হয়। আগামী অর্থবছরের জন্য সর্বমোট ২৪ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৭৮৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব।

বাজেট ঘোষণায় আগামী এক বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার পরিকল্পনা তুলে ধরে আলোচনা করেন পৌর প্রশাসক জি এম এ মুনীব।

প্রধান অতিথি ফারজানা ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে পৌর এলাকায় অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হবে। তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি কর আদায়ের ব্যাপারে সবাইকে আরও বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!