ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ১১:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ফের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবারের এক হত্যাকাণ্ডের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় এই রক্তক্ষয়ী সংঘাত চলে। এতে সরাইল থানার ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া তা দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাতে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে মো. খাদিম মিয়া নিহত হন।

সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন ইটের আঘাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া চোখে গুরুতর আঘাত পান।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তবে রবিবার রাতে একজন নিহতের ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলার এজাহার জমা পড়েনি।

জেএইচআর

Link copied!