ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

চাঁদপুর জেলা পরিষদের বাজেট ঘোষণা

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুন ২৯, ২০২৬, ০৯:১৫ পিএম

চাঁদপুর জেলা পরিষদের বাজেট ঘোষণা

চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করা হয়।

সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ও সরকারি বরাদ্দ ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূলধনী আয় ১৩ কোটি এবং প্রারম্ভিক স্থিতি ১৭ কোটি টাকা ধরা হয়েছে।

মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, জেলা পরিষদকে আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার, পুকুর খনন এবং আয়বর্ধক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন।

প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত আয়-ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি জনস্বার্থ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা বক্তব্য দেন।

সভায় জানানো হয়, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

জেএইচআর

Link copied!