ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব: ৪ জনকে কুপিয়ে জখম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০১:৩৪ পিএম

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব: ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে মহিলাসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এদের মধ্যে সুমন (৩৮) এবং আলাউদ্দীন (৩৫) নামে দুজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি বুধবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী মোল্লাবাড়ী এলাকায় ঘটলে অভিযোগের ভিত্তিতে একজন ইউপি সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে আহত সুমনের ভাই ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে রাতেই ইউপি সদস্য মুকসুদুর রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হযরত আলী, সজীব এবং তাঁবু।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঘটনার পর অভিযোগ পেয়ে সাথে সাথেই মামলা রেকর্ড করে চারজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!