ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জয়পুরহাটে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০১:৫৪ পিএম

জয়পুরহাটে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে জয়পুরহাটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু।  
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মাই টিভির জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রাব্বু হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান খান, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুল হক সাজু, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রকেট, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হানসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত সকলেই দৈনিক আমার সংবাদ পত্রিকা ও জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. গোলাপ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!