ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৮ বছর পর দেশে ফেরা গোয়ালন্দের সাবেক যুবদল সভাপতি ফরিদ দেওয়ানকে সংবর্ধনা

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) 

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) 

জুন ৪, ২০২৬, ০৮:২২ পিএম

১৮ বছর পর দেশে ফেরা গোয়ালন্দের সাবেক যুবদল সভাপতি ফরিদ দেওয়ানকে সংবর্ধনা

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে রাজবাড়ীর গোয়ালন্দে নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে তাকে বহনকারী ফেরি পৌঁছালে কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ঘাট এলাকা।

স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ ফরিদ দেওয়ান আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে একাধিক মামলার মুখোমুখি হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তবে প্রবাসে অবস্থান করেও তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

ফেরিঘাটে শুভেচ্ছা বিনিময়ের পর সহস্রাধিক মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে তিনি গোয়ালন্দ শহরে প্রবেশ করেন। পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ অন্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদ দেওয়ান বলেন, দীর্ঘদিন পর নিজের মাটি ও মানুষের কাছে ফিরতে পেরে আমি আনন্দিত। রাজনীতির মানুষ হিসেবে আবারও গোয়ালন্দের মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করতে চাই। দল চাইলে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতেও আগ্রহী।

তিনি আরও বলেন, বিগত সময়ে আমার বিরুদ্ধে খুন, নাশকতা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে সব মামলায় আমি জামিনে আছি। আদালতে এসব মামলা মিথ্যা প্রমাণিত হবে বলে আমি আশাবাদী।

প্রবাসে থাকলেও গোয়ালন্দের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, দল ও দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়।

মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এম জি

Link copied!