ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অবরোধ উপেক্ষা করে হরমুজ পেরোল ইরানের ৪ তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ১২:৪৮ এএম

অবরোধ উপেক্ষা করে হরমুজ পেরোল ইরানের ৪ তেলবাহী ট্যাংকার

মার্কিন নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে চলমান কড়া নজরদারির মধ্যেই ইরানের চারটি বৃহৎ তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা কেপ্লারের তথ্য অনুযায়ী, ‘হিলদা ওয়ান’, ‘দ্য আম্বার’, ‘দ্য সিলভিয়া ওয়ান’ এবং ‘হেপিনেস ওয়ান’ নামের ট্যাংকারগুলো প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। এগুলো ইরানের খার্গ দ্বীপ থেকে তেল নিয়ে যাত্রা শুরু করে, যা দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোর এআইএস ট্র্যাকিং সিস্টেম বন্ধ ছিল। কেপ্লারের মতে, গত ১৫ এপ্রিলের পর এই প্রথম ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলো ওই পথ অতিক্রম করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটিতে উত্তেজনা ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেও ইরান তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এম জি

Link copied!