ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেল-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ৪, ২০২৬, ০৬:৪১ পিএম

তেল-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান। কর্মসূচিটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।

সমাবেশে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন এবং গাছা থানা আমীর নিয়াজ উদ্দিন মাস্টার।

এছাড়া মহানগর ও বিভিন্ন থানার জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘব এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানানো হয়।

এম জি

Link copied!