ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৪, ০৪:৪১ পিএম

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাস যাত্রী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকার যদুরদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও পিকাআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় বাস-পিকআপ ছিটকে গিয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিআরইউ


 

Link copied!