ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ভারতীয় নাগরিক গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জুলাই ৬, ২০২৪, ১২:৩৭ পিএম

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ভারতীয় নাগরিক গ্রেফতার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় কসমেটিকসসহ অবৈধ অনুপ্রবেশ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৪ জুলাই)  পৌনে ১১টার দিকে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস অভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে হইতে অবৈধ ভারতীয় কসমেটিকস,ভারতীয় কিছু রুপি, ভারতীয় পরিচয়পএ সহ ইমামুল হক ওরপে খন্দকার ইমাম কে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, যাহার অনুমানমূল্য ২১,১০০/-টাকা, ভারতীয় কিছু রুপি যাহার বাংলাদেশি টাকার মূল্য ২১,৪১৫/-টাকা, একটি কালো রঙের পুরাতন স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন এবং ধৃত আসামীর পকেট হইতে ভারতীয় পরিচয়পত্র সহ ইমামুল হক, খন্দকার ইমাম (১৮) (ভারতীয় পরিচয়পত্র নং- ৪৫১৮৫৩০৯৪২৫২), পিতা-এনামুল হক, মাতা-ফাতেমা বেগম কুমকুম, সাং-ভেপুরা, ভেপুর, বীরভুম, পশ্চিম বঙ্গ-ভারত কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিআরইউ

Link copied!