ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৪, ০১:৪৮ পিএম

কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় কোটালীপাড়া পৌর সম্মেলন কক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আগামী বছরের আয় ব্যয়ের একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই ২০২৪-২৫ অর্থবছরের এই বাজেটে পৌরবাসীর ক্ষেত্রে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বরং উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কোটালীপাড়া পৌরসভা ও স্মার্ট পৌরসভা করাই আমাদের প্রধান লক্ষ্য। পৌরবাসীর উন্নয়ন অব্যাহত সাফল্য কামনা করে আমি কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৩২৩ কোটি ৫৩ লক্ষ ৫৭ হাজার ৪৭১ টাকার বাজেট ঘোষণা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা, হাবিবুর রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনি,  কোটালীপাড়া পৌর প্যানেল মেয়র সঞ্জয় মজুমদার, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন তালুকদার,  সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর কিচেন মার্কেটের সভাপতি নাছিম আহমেদ জুয়েল।

এ ছাড়াও কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান, মো. ফিরোজ শেখ, মো. কামাল দাড়িয়া, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম ঝন্টুসহ কাউন্সিলর, টিএলসিসি সসদ্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!