ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে’

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জুলাই ৩০, ২০২৪, ০৩:৪৯ পিএম

‘মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে’

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ জুলাই) মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ।

এসময় তিনি বলেন, মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে সকলকে এগিয়ে আসতে হবে। নাগরপুর উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধিতে ও মাছ চাষে আগ্রহ বাড়াতে প্রতিবারের ন্যায় এবারো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মৎস্য অফিস সহকারী মো. আলী জিন্নাহ সহ উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, নাগরপুর মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে পুরো সপ্তাহব্যাপী ব্যানার-ফেস্টুন, র‍্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!