ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চিলমারীর চরে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই ৩০, ২০২৪, ০৫:২৯ পিএম

চিলমারীর চরে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে বন্যা ও বন্যা পরবর্তীতে অসহায় মানুষদের জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে চিলমারী ইউনিয়ন কড়াইবরিশাল চরে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করেন কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।

খাদ্যসামগ্রীর প্যাকেজ ছিল -চাল ৪ কেজি,আলু ১কেজি,আধা কেজি ডাল, তেল,লবণ ও খাবার স্যালাইন  ।

এ সময় উপস্থিত ছিলেন,  চিলমারী উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো.রুকুনুজ্জামান শাহীন,জেলা আওয়ামী লীগের সদস্য সহঃ অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, মোগলবাসা ইউনিয়ন আওয়ামী সভাপতি মো. ওবায়দুল হক মিঠু,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম ও সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন ,বন্যা ও বন্যা পরবর্তী সময়ে  এখানকার মানুষ অনেক কষ্টে রয়েছে। তাদের কিছুটা কষ্ট লাঘবের জন্য জেলা পরিষদ থেকে খাদ্যসামগ্রী দিচ্ছি। এছাড়াও আমরা জেলার বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নে ত্রাণ সামগ্রী দিয়েছি।জেলা পরিষদের এ ধরনের সহযোগিতা  সব সময় অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!