ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘এ দেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে’

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৮:১৮ পিএম

‘এ দেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে’

হাওড় অঞ্চলে সংগ্রামী ছাত্র জনতার উদ্যোগে ও ইটনা উপজেলা বিএনপির সহযোগিতায় ইটনা কলেজ মাঠে বিশাল জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এদেশে মানুষ প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করে।

শনিবার ইটনা কলেজ মাঠে সংগ্রামী ছাত্র জনতার উদ্যোগে দুপুর ২টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও এর আগেই সমাবেশে জনতার ঢল নামে।

ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস.এম কামাল হোসেনের সভাপতিত্বে এ বিশাল সমাবেশে শেখ হাসিনার দেশ ছাড়ার কথা ইঙ্গিত দিয়ে উল্লেখ্য করে বলেন, আমি আগেই বলেছি শেখ হাসিনা নিজে ডুববে, তার পিতাকে ডুবাবে এবং আওয়ামী লীগকে কলঙ্কিত করবে, আজ তাই হয়েছে।

ভাষণের এক পর্যায়ে অ্যডভোকেট ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতারা দিল্লির কৃতদাস। বিগত দিনে শেখ হাসিনাকে যে কথা কেউ বলতে পারেনি, আমি সে কথা বলেছি। আমি প্রথম মুক্তিযোদ্ধা করে যা করতে পারি নাই, দ্বিতীয় মুক্তিযোদ্ধা সংগ্রামী ছাত্র সমাজ তা করে দেখিয়েছে। এদেশে আর কেউ যেন নির্যাতিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেন। আমার দলের কেউ এমন কোন অপরাধের সঙ্গে জড়িত নয়, থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি করেন। খুব শিঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান দেশে ফিরে আসবেন।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন, ইটনা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, মৃগা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, কিশোরগঞ্জ পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, রায়টুটী বিএনপি নেতা আলিম মিয়া, ইটনা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শফিুকল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলছুম রেখাসহ অসংখ্য নেতাকর্মীগণ প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।

ইএইচ

Link copied!