ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুলিশের তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ০১:৪৮ পিএম

পুলিশের তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান ও পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।

প্রজ্ঞাপন তিনটিতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।

বিআরইউ

Link copied!