ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কোটালীপাড়ায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৪:০৩ পিএম

কোটালীপাড়ায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক নীহার রঞ্জন বারুরী ও কম্পিউটার শিক্ষক মিঠু মন্ডল ক্লাসের ছাত্রীদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছে। এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিটিসহ শিক্ষা দপ্তরে অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাইনি। তাই যৌন নিপীড়নকারী ঐ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছি। আমরা অনতিবিলম্বে তাদের অপসারণ চাই।

গোপালগঞ্জ জেলার সহ-শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে।

ইএইচ

Link copied!