ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৪, ০৭:৩০ পিএম

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান (এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি সেলাই মেশিন এবং দুস্থ/অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য মানবিক সহায়তাসহ সর্বমোট ১ লক্ষ ২৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

এধরনের সেবামূলক মানবিক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরএস

Link copied!