ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এসপি প্রত্যুষ কুমার

তদন্ত না করে অহেতুক গ্রেপ্তার নয়

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সেপ্টেম্বর ৩, ২০২৪, ০২:৪৫ পিএম

তদন্ত না করে অহেতুক গ্রেপ্তার নয়

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। নারায়ণগঞ্জ জেলাকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, মাদকের সাথে জড়িত এমন যেকোনো ব্যক্তিকে কোন ছাড় দেয়া হবে না।

এ বিষয়ে তিনি বলেন, আপনারা যদি কোথাও কোন প্রমাণ পান যে আমার পুলিশেরও কেউ মাদক কারবারিকে কোন ধরনের সহায়তা বা মাদকের সাথে জড়িত তাহলে আমাকে প্রমাণসহ তথ্য দিবেন। আপনারা সঠিক প্রমাণ দিলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা বলেছেন সাংবাদিক ভাইদের নামে প্রতিহিংসার কারণে একটি মহল হয়রানি মূলক মিথ্যা মামলা দিচ্ছে। আসলে যে কেউ বাদী হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে। অথবা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক একটা পর্যায়। এরপর আমরা শতভাগ নিরপেক্ষ ভাবে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করবো। তারপর যদি কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে।

ঘটনার সাথে জড়িত হওয়ার সত্যতা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। তদন্ত না করে সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি বা গ্রেফতার করবে না পুলিশ। আইনশৃঙ্খলা সমুন্নত রাখা সহ সুন্দর নারায়ণগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!