ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আখাউড়ায় কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:০৬ পিএম

আখাউড়ায় কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফের এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা থেকে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত লাগোয়া বাউতলা এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

এ সময় কয়েকটি কার্টুন থেকে দুই হাজার ৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াদিন বলেও জানানো হয়েছে।

ইএইচ

Link copied!