ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালুকায় ১টি গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন, আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

নভেম্বর ৬, ২০২৪, ০১:০৪ পিএম

ভালুকায় ১টি গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন, আটক ৩

ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য মেয়ে শরিফার হাতে বাবা শফিকুল ইসলাম (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করেছে থানা পুলিশ। 
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় ওই ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত এ ঘটনায় মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ
 

Link copied!