ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:১৫ পিএম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল- কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত ইত্যাদি।

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১ মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের পর একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!