ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশে ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৩৯ এএম

বাংলাদেশে ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ওয়াজ মাহফিলে আসায় এক ভারতীয় কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৩ বছরের ওই কিশোরের নাম হৃদয় মিয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

খবর পেয়ে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল, একটি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘ভারতীয় ওই কিশোর অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।’

বিআরইউ

Link copied!