ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় কৃষকের স্বপ্ন ‘পলিনেট হাউজ’

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৪৫ এএম

ভাঙ্গুড়ায় কৃষকের স্বপ্ন ‘পলিনেট হাউজ’

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পলিনেট হাউসে ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। উপজেলার পাটুলীপাড়া সরকার পাড়া ও চকমৈশাট গ্রামে গড়ে উঠেছে দু‍‍`টি পলিনেট হাউস। এ পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদে শাকসবজি, ফলমূলসহ কৃষি উৎপাদন সম্ভব।

স্থানীয় কৃষকেরা বলছেন, এই পদ্ধতিতে সার ও কীটনাশক ছাড়াই সব ধরনের শাকসবজি, ফল রোপণ ও চারা উৎপাদন করা হচ্ছে। এতে খরচ কম ও লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যদের মধ্যেও।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চকমৈশাট গ্রামে ২৫ শতক জমিতে কৃষি বিভাগ থেকে সম্পূর্ণ সরকারি সহযোগিতায় পলিনেট হাউস স্থাপন করা হয়েছে। পলিনেট হাউসে মানসম্মত চারা উৎপাদন করে সাড়া ফেলে দিয়েছেন ফেয়ারি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ওমর ফারুক সবুজ। বর্তমানে পলিনেট হাউসে ফুলকপি, টমেটো, বাঁধাকপি, ব্রোকলি, শসা, ক্যাপসিকাম, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। ইতিমধ্যে এ হাউসে ৮০ হাজার চারা তৈরি করা হয়েছে।

ফেয়ারি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ওমর ফারুক সবুজ বলেন, আমাকে এই পলিনেট হাউসটি দিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর। এর মাধ্যমে অসময়ের সবজি চাষ ও চারা উৎপাদন করে সফলতা পাচ্ছি। আমার এখান থেকে অনেকে চারা সংগ্রহ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান জানান, এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবে। এত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হবে।

বিআরইউ

Link copied!