ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদালত চত্বরে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে হট্টগোল, যুবলীগ কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৪২ পিএম

আদালত চত্বরে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে হট্টগোল, যুবলীগ কর্মী আটক

আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত চত্বরে হট্টগোল সৃষ্টি হয়েছে। এসময় পরান চৌধুরী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই সময়ে শুনানী শেষে আওয়ামী লীগ ও ছাত্র লীগের কয়েকজন নেতাকে প্রিজন ভ্যানে কারাগারে নেয়া হচ্ছিল। 

আটক যুবক শহরের বাসিন্দা ও যুবলীগের কর্মী এবং গত ৪ আগস্ট ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জামিন শুনানীর তারিখ ছিল রবিবার।

এসব মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠাচ্ছিলেন পুলিশ। এসময় জয় বাংলা স্লোগান দেয় পরান নামের এক যুবক। এতে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জয় বাংলা স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ, মাহীর আসহাব প্রমুখ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পরান নামে একজনকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ৪ আগস্টের ঘটনায় জড়িত আছে কিনা তাও তদন্ত করা হবে।

বিআরইউ

Link copied!