ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু-ট্রাক্টর জব্দ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

মার্চ ১৮, ২০২৫, ০৪:০১ পিএম

গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু-ট্রাক্টর জব্দ

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ভেকু ও ১টি রাশিয়ান ট্রাক্টর জব্দ করা হয়। এসব যানবাহন ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

এছাড়া, ১৮ মার্চ দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরও একটি ভেকু জব্দ করেছে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।

বিআরইউ
 

Link copied!