ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে পানির ট্যাংকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৫, ০৩:৪৬ পিএম

রাজবাড়ীতে পানির ট্যাংকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদ্রাসার ওজুখানার পাশে স্থাপিত পানির ট্যাংক ধসে পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মিম আক্তার (১৪) নামে আরও এক ছাত্রী।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে মাদ্রাসাটির মক্তব বিভাগে অধ্যয়নরত ছিল। আহত মিম আক্তার একই উপজেলার পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে এবং হেফজ বিভাগে পড়ছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ বলেন, ‘ফজরের নামাজের প্রস্তুতি নিতে ওজু করতে গেলে হঠাৎ ওজুখানার পাশে স্থাপিত এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি খুঁটি ভেঙে দুই ছাত্রীর ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় কানিজ ফাতেমা। আহত মিম আক্তারকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় সেলাই পড়েছে। বর্তমানে সে চিকিৎসা শেষে বাড়িতে রয়েছে।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এদিকে একটি দুর্বল অবকাঠামোর কারণে একজন শিক্ষার্থীর প্রাণহানিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাত্র চারটি সিমেন্টের খুঁটির ওপর এ ধরনের ভারী পানির ট্যাংক স্থাপন করা ছিল চরম অবহেলার পরিচায়ক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নিরাপত্তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

বিআরইউ

Link copied!