ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৯ পিএম

সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা এলাকার বরমতাইড় মাঝিপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা ওরফে ইন্দু বালা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেনু বালা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সরু ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল বলেন, ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়দের দাবি, পাশের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ব্লক তৈরির কাজে পাথর পরিবহন করছিল ট্রাক্টরটি। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

ইএইচ

Link copied!