দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫, ০৩:২৩ পিএম
"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"— এই প্রতিপাদ্যকে ধারণ করে দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানিক জলাশয়ে এ পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আলমাছ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
পোনামাছ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন,“সরকার জনগণের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক পুকুর কিংবা জলাশয়ে মাছ চাষের জন্য পোনামাছ সরবরাহ করছে। সঠিক পরিচর্যা করলে এর মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ সম্ভব হবে। মাছ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।”
এসময় উপজেলার মসজিদ, মাদরাসা, মন্দিরসহ সরকারি ও বেসরকারি মোট ২২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ২১১ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
ইএইচ