ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে ভারতীয় মদ ও লোশনসহ তিনজন গ্রেফতার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ১০:৪১ এএম

সিলেটে ভারতীয় মদ ও লোশনসহ তিনজন গ্রেফতার

সিলেটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় মাদক ও বেবি লোশনের চালানসহ ধরা পড়েছেন তিনজন।

বুধবার কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে পৃথক যৌথ অভিযানে মাদক ও লোশনের চালানসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জব্দ হওয়া অবৈধ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি ২৪০ বোতল জনসন বেবি লোশন ও ২৪ বোতল রয়্যাল স্কেচ উইস্কি মদ।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রাবেল চৌধুরী ও একই উপজেলার সূদন দাসের রাজু দাস (২৬) এবং শান্তিগঞ্জ উপজেলার হারাধন পালের ছেলে টিটন পাল (২৫)।

জানা যায়, বুধবার সিলেট এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া ১২টার দিকে ২৪০ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশনসহ ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে আরও ১ঘন্টা পর বেলা দেড়টার দিকে একইস্থানে ২৪ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ উইস্কি মদসহ আরও ১জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, যৌথ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ তিন জনকে আটক করা হয়েছে।

জেএইচআর

Link copied!