ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কচাকাটায় পুকুরের পানিতে পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু 

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৫:৪১ পিএম

কচাকাটায় পুকুরের পানিতে পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু 

নাগেশ্বরীর কচাকাটা থানায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে বছির উদ্দিন নামে এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে থানার বল্লভেরখাস ইউনিয়নের শিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে বলে কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শাহা আলম বলেন- বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেএইচআর

Link copied!