ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:০৫ পিএম

সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সকালে উপজেলার কাচপুর সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থী জানান,কাচপুর বেহাকৈর  নয়াপাড়া এলাকার সন্ত্রাসী ও আওয়ামীলীগ নেতা টুন্ডা কামাল ও তার বাহিনী গত ১৪ আগস্ট ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়।

এসময় শিক্ষার্থীর ভাই পারভেজ বাঁধা দিলে তাকেও পিটিয়ে রক্তাক্ত আহত করে সন্ত্রাসী কামাল। এঘটনায় স্থানীয় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করে ওই শিক্ষার্থীর পরিবার। মামলার পরও সন্ত্রাসী টুন্ডা কামালকে পুলিশ গ্রেপ্তার না করায় আতঙ্কিত অবস্থায় বসবাস করছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

জেএইচআর

Link copied!