ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৌলতপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে ২১ লাখ টাকার কারেন্ট জাল ও মাদক জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:৫৯ পিএম

দৌলতপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে ২১ লাখ টাকার কারেন্ট জাল ও মাদক জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, অবৈধ পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। 

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদী সংলগ্ন এলাকায় হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে ৫০০ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

একই দিন ভোরে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ মরারপাড়া মাঠ এলাকা থেকে নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মিনারের নেতৃত্বে ৫০ বোতল ভারতীয় মদ ও ৬০০ প্যাকেট অবৈধ পাতার বিড়ি জব্দ করা হয়। 

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে আরও ২৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, আটককৃত কারেন্ট জাল ধ্বংসের জন্য সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে এবং অবৈধ পাতার বিড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!