ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আব্দুল হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৫৪ পিএম

মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে এই আয়োজন করা হয়।

বিকেল ৩টা থেকে মধুপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিলের মাধ্যমে মধুপুর অডিটোরিয়ামের সামনে ও মধুপুর কলেজ মাঠে জমায়েত হন। 

শোভাযাত্রা শুরু হওয়ার আগে পুরো এলাকা নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় প্রকম্পিত হয়ে উঠে।

শোভাযাত্রাটি অডিটোরিয়াম থেকে মধুপুর সরকারি কলেজ মাঠে গিয়ে সমবেত হয়। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশ চলাকালীন খালেদা জিয়া, তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে শ্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত হয়।

অডিটোরিয়ামের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ। 

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!