ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:৪৩ পিএম

বাগাতিপাড়ায় পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামের এক গৃহবধূ বিষপান করে মৃত্যু হয়েছেন। 

নিহত আন্নি খাতুন উপজেলার চিথুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও মোছা. শামীমা বেগমের মেয়ে এবং একই উপজেলার বেগুনিয়া গ্রামের মো. পরশ মন্ডলের স্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক আন্নির বিয়ে মো. পরশ মন্ডলের সঙ্গে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর সকালে ঘরে থাকা জমিতে ব্যবহৃত ঘাস মারার বিষপান করেন আন্নি।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১২ সেপ্টেম্বর ভোররাতে আন্নি খাতুন মারা যান।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অপমৃত্যু। ময়নাতদন্ত শেষে আন্নি খাতুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

ইএইচ

Link copied!