ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আলতাফ হোসেন চৌধুরী

গত ১৫ বছর আওয়ামী লীগ আমাদের ওপর ষ্টিমরোলার চালিয়েছে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:১৮ পিএম

গত ১৫ বছর আওয়ামী লীগ আমাদের ওপর ষ্টিমরোলার চালিয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অত্যাচারের ‘ষ্টিমরোলার’ আমাদের ওপর চালিয়েছে। মিথ্যা মামলা, জেলজুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছি। তবে গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকার কারণে তখন কোনো পুলিশি অত্যাচার বা নির্যাতন ছিল না। এখন বিএনপির কিছু নেতাকর্মীর নামে ষড়যন্ত্র ও অত্যাচার চালানো হচ্ছে, তাই তাদের চিহ্নিত রাখতে হবে। সময় এলে যারা অত্যাচার করছে, তারা পালাতে বাধ্য হবে।

বলেন, শেখ হাসিনা যখন দেশে অনুপস্থিত ছিলেন, তখন কোনো দেশ তাকে আশ্রয় দেননি, কেবল পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারতের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র চালানো হচ্ছে। বিএনপি একটি বড় দল, সহজে ভাঙানো যায় না।

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের কোনো স্থান নেই। বিএনপি কখনোই সন্ত্রাস বা চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। পটুয়াখালীতে কিছু নেতার মাধ্যমে বিএনপি সদস্য ফরম বিক্রি হচ্ছে, যা দলের নীতি ও আদর্শের পরিপন্থী।

উপজেলা যুবদলের আহবায়ক মো. গাজী রাশেদ সামসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. মাকসুদ আহমদ বায়জেদি পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, মো. নূর হোসনে মৃধা, মো. কামাল হোসনে মোল্লা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আতাউর রহমান গাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দীন হাওলাদার, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মো. ফারুক ইকবাল, কাকড়াবুনীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রফেসর মো. আবুল কালাম আজাদ, দেউলী-সুবিদখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান বাবু, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সোহেল আহমেদ, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. রাসেল মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!