ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিকরগাছায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৪০ এএম

ঝিকরগাছায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। তিনি একটি পিকআপভ্যানের চালক ছিলেন। তার ব্যবহৃত পিকআপের রেজিস্ট্রেশন নম্বর ছিল যশোর-ন-১১-০৩৯৪।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রুহুল তার পিকআপভ্যান চালিয়ে পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার বাস (শামীম এন্টারপ্রাইজ, রেজি নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-৩৬৯৩) ভুল পথে এসে তার পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল কুদ্দুস নিহত হন।

দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করেন। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ জানান, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

জেএইচআর

Link copied!