ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ড. জিয়া

এদেশের মানুষের এখনো পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৫০ পিএম

এদেশের মানুষের এখনো পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই

এ দেশের মানুষের এখনো অনেকে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনগণ তাদের মনোনীত প্রার্থীর মুখ দেখতে পায় না। যারা এই পদ্ধতির পক্ষে, তারা আসলে নির্বাচন চায় না। তারা সময় ক্ষেপণ করে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের পথ খোঁজে।

শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হায়দার আরও বলেন, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে আমূল পরিবর্তন আসবে। তারেক রহমানের প্রণীত ৩১ দফার মধ্যে এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রের টেকসই সংস্কারের দিকনির্দেশনা রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান খসরু, সাবেক সভাপতি মেহেরুন্নেছা বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

জেএইচআর

Link copied!