ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইটনায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:৩৯ পিএম

ইটনায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

ইটনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোনতাসির হাসান খান, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল, উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তৌফিক, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজমুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদ পাঠান, মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শাহিনুর আলম, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় জানানো হয়, এ বছর ইটনা উপজেলায় ২৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!