ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড়লেখায় ব্রাকের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৫৪ পিএম

বড়লেখায় ব্রাকের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত

“পার করেছি, ১৮ পেরিয়ে যাব পাহাড়ও” স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী ব্রাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজন করা এই অনুষ্ঠানে ব্রাকের বিভিন্ন কমিটির শতাধিক ১৮ বছরের উর্ধ্ব তরুণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার অল্লিকা দাশ। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও আমার সংবাদের বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল। সাংবাদিক আলী ওবায়েদ ইমন, স্বপ্নসারথি রিজু বেগম, নুহা জান্নাত, সুর্বনা আক্তার ও চন্দ্রনা করসহ অনেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পক্ষ থেকে ১৮ বছর পূর্ণ হওয়া অংশগ্রহণকারীদের প্রত্যয়নপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!