ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮৪, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৫, ০৪:২৩ পিএম

হাটহাজারীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮৪, মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে এক মাসের ব্যবধানে বিভিন্ন মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় জোরদার অভিযান পরিচালনা করছেন।

জানা যায়, ওসি মনজুর কাদের ভূঁইয়া গত মাসের ৮ তারিখে হাটহাজারী মডেল থানায় যোগ দেন। এরপর সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র ও যানবাহনসহ একাধিক অপরাধীকে আটক করা হয়।

ওসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে— নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন, কা.বি. আইনের ৫৪ ধারায় ৪ জন, পরোয়ানামূলে (জিআর) ৬ জন, নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কা.বি. আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনাল কোডের ২৯০ ধারায় ৫ জন এবং পরোয়ানামূলে (জিআর সাজা) ১ জন রয়েছেন।

অভিযানে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নম্বরের একটি সিএনজি চালিত অটোরিকশা, টিপ গিয়ার ছুরি ৪টি ও ধারালো দা ৩টি উদ্ধার করা হয়।

এছাড়া সম্প্রতি উদযাপিত সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং গুজব প্রতিরোধে পুলিশ বিশেষ ভূমিকা রাখে। হাটহাজারী থানাধীন প্রতিটি পূজামণ্ডপে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এতে পূজার সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দুর্গাপূজার সময় কোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি রোধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ এবং থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন,“আমি শুধু আমার দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করছি। জনমনে স্বস্তি এলেও আমি এখনো সন্তুষ্ট নই—কারণ সামনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

চলমান অভিযানে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তাবোধ বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!