ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

অক্টোবর ৫, ২০২৫, ০৬:১৯ পিএম

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

"শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকালে নেত্রকোণা পৌরসভার দক্ষিণ কাটলী এলাকার সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান এই আলোচনা সভার আয়োজন করে।

সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী আলী উছমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান এবং সদর উপজেলা একাডেমী সুপারভাইজার মো. আব্দুল আওয়াল।

ধারণাপত্র পাঠ করেন সেরা'র ফাইন্যান্স ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আরিফা আক্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান তালুকদার, মেহেরা আক্তার খাতুন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কল্পনা ঘোষ, মো. ফারুক হোসেন ফকির, স্বাবলম্বীর শিক্ষা ব্যবস্থাপক মো. আব্দুল কদ্দুস, কাউসার পারভীন ও শাহ মো. আসিফ ইসতিয়াক প্রমুখ।

প্রধান অতিথি আসমা বিনতে রফিক বলেন, “শিক্ষকরা হলো একটি দেশের জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। শিক্ষকরা কেবল পাঠদান করেন না, বরং নতুন প্রজন্মকে নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আলোকিত, দায়িত্বশীল এবং সৃজনশীল নাগরিক হিসাবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মান, মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!